• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের জায়গায় রাস্তা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫, বাড়ী ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫, ১৩:১১ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের জায়গায় রাস্তা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫, বাড়ী ভাংচুর

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় মসজিদের জায়গায় রাস্তা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপেক্ষে ১৫ জন আহত হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি তদন্ত নয়ন দেবনাথ জানান, প্রায় ৩৫ বছর আগে সড়াইডাঙ্গা গ্রামের আবু তালেব বিশ্বাস ননীগোপালপুর সড়াইডাঙ্গা মাদ্রাসায় ৪ কাঠা জমি দান করেন। আজ দুপুরে স্থানীয়রা মাদ্রাসার জায়গায় সীমানা খুঁটি লাগাতে গেলে আবু তালেব বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস বাঁধা দিয়ে জায়গা দিতে অস্বীকার করে রাস্তা করতে চান। এনিয়ে হাসান বিশ্বাসের সাথে স্থানীয়দের সাথে কাথা কাটাকাটির ঘটনা ঘটে।

এর জের ধরে স্থানীয়দের সাথে হাসান বিষশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে হাসান বিশ্বাসের লোকজন বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে রুটপাট করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত বেশ কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #