• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাবেক ছাত্রদল সভাপতির ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫, ১৮:১১ অপরাহ্ণ
গৌরনদীতে সাবেক ছাত্রদল সভাপতির ঈদ পুনর্মিলনী

গৌরনদী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার হাপানিয়া-শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল।

মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচএম ইলিয়াস, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সজল সরকার, যুগ্ন আহবায়ক মুসা বিন সাইদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।