মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ষ্টীমারঘাট নতুন লঞ্চঘাট এলাকার মাসকাটা নদীতে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যাক্তির ভাসমান লাশ দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মাসকাটা নদীর লঞ্চ টার্মিনালের সাথে অজ্ঞাত এক ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পান তারা।
তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে মেহেন্দিগঞ্জ পুলিশকে অবহিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, নৌ পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন।