• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে যুবদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ,আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ১৬:৫৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে যুবদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ,আহত ২

ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের যুগ্ন আহবায়ক থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ নুরুন্নবী সরদারের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ওই এলাকার মোঃ সোহাগ,মোহাম্মদ রফিক,মনির,লিজা বেগম,জাকির বরদার,মোতালেব ফরাজী সহ আরো কয়েকজনের উপর।
সাংবাদিকদের অভিযোগ করে,লিজা বেগম,রফিক,মোঃ সোহাগ,মোহাম্মদ মনির বলেন,নুরুন্নবী সরদারের এক ভাতিজা ট্রাক ড্রাইভ করে আমাদের বাসার মধ্যে ঢুকিয়ে দেয় এতে আমাদের ঘরের বেড়া ভেঙ্গে যায়,আমরা ঠিক করে দিতে বললে আমাদের উপর চড়াও হয়ে শতাধিক লোক নিয়ে আমাদের এলোপাথারি মারধর করে,খালের পানির ভিতরে চুবিয়ে হত্যার চেষ্টা করে এবং আমাদের ঘরের আলমারি,সুকেজ,চেয়ার,টেবিল খাট পালং সহ বিভিন্ন কিছু ভাঙচুর করে ৫ বরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়,তারা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে,নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোঃ সোহাগ সাংবাদিকদের বলেন,এখানে চিকিৎসা নিতে এসে হুমকির মুখে পড়ছি,আমাদের চিকিৎসা নিতে দেবে না,থানায় অভিযোগ করলে আমাদের আবার মারবে এই হুমকি দেয় এবং হাসপাতালে এসো আমাদের উপর হামলা করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরনুবী সরদার বলেন,বিষয়টি সঠিক নয় আমরা ঘর লুট করিনি,ট্রাকের মাধ্যমে ঘরের বেড়া ভেঙ্গে গিয়েছে এটা তিনি স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।