• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
বরগুনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

বরগুনা জেলা প্রতিনিধি: 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা।

বরগুনা জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মাইনুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন, এসএম রিয়াজ মিঠু, ইকবাল হোসেন সোহাগ, মুরাদুজ্জামান টিপন, একেএম সফিকুজ্জামান মাহফুজ, আতাউর রহমান বাবুল, মোঃ রেজবুল কবির, আসমা আজিজ, অ্যাডভোকেট মুরাদ খান, গাজী তৌহিদুল ইসলাম, মাইনুল ইসলাম মাইনুদ্দিন, একেএম রফিকুজ্জামান, মোঃ বেলাল হোসেন, তালিমুল ইসলাম পলাশ, এজেডএম সালেহ ফারুক, ফারজুল মালেক সজীব প্রমুখ।

অন্যানের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, বরগুনা জেলা জিয়া শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।