এজাজ আল মাহমুদ সুজন
বরগুনা সদর উপজেলার পূর্ব ধূপতী যুব সমাজের উদ্যোগে ঈদের ৩য় দিন,, ঈদ পরবর্তী পুনর্মিলনী ও এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে,, যুব সমাজ সবুজ দল ও লাল দল নামক দুটি দলে বিভক্ত হয়ে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে।
ফাইনাল ক্রিকেট ম্যাচে টসে জয়ী হয়ে সবুজলের দলীয় অধিনায়ক তৌহিদুল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেয়।। নির্ধারিত ১৬ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করে।। ৭৮ রানের লক্ষ্যমাত্র তারা করতে নেমে ৬৬ রানে লাল দলের ইনিংস গুটিয়ে যায়।।
ফাইনাল ম্যাচে ২৬ রান ও ১ উইকেট পাওয়ায় তোহা ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।। পুরো টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স করায় সাহাদ ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়।।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও এলাকার কৃতি সন্তান জনাব মোঃ সেলিম খান।।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এজাজ আল মাহমুদ সুজন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফ সাজ্জাদ, রেজা খান ও আতাউর রহমান।।
এছাড়া ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ও নানান বয়সের প্রচুর দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন