মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পূর্ব বিরোধের জেরে সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলামিনের হামলায় মাসুদ(৩৮) নামের এক ক্ষুদ্রব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃস্বাত্ত্বা নারীসহ আরো ৬ জন। এই ঘটনায় আবু বকরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল আমিন কে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ে পর থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জেলা স্বেচ্ছাসেবক দল।
৪ এপ্রিল শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মাসুদ ও স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য সচিব মোঃ মুনতাসির আলম চৌধুরী রবিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলামিন কে দলের প্রাথমিক সদস্য পথ সহ সকল পর্যায়ে পথ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো,দলের নেতা কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হল।