হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::
বালাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান , রবি বার,(৬ এপ্রিল) বালাগঞ্জ লতিফ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল মিয়া মেম্বার এর
সভাপতিত্ব ও সুহেল আহমেদ তালুকদারের পরিচালনার উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা,শেখ জামাল আহমেদ খলকু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বালাগঞ্জ উপজেলা বিএনপির ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা যুবদল কাওছার আহমেদ, বালগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মো:মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের সভাপতি জামান আলী জুয়েল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন, বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিজান আহমদ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র দল নেতা রাজু আহমদ,রেজওয়ান আহমদ, শাহীন আহমেদ, সুহেল আহমেদ তালুকদার, সহ বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতা কর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম,প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে যাওয়া ।রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়। অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষায়।
তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে বালাগঞ্জ তথা উপস্তিত সকল নেতা কর্মীকে শুভেচ্ছা জানান এ সময় ভিডিও কনফারেন্স আলহাজ্ব এম এ মালিক যুক্ত হন উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে তিনি বালাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী ও উপজেলার মানুষের পতি ঈদ শুভেচ্ছা বিনিময় করে বলেন তাহার জন্য সকলে দোয়া করতে যেন আগামী দিন গুলি দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে পারেন ।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বালাগঞ্জ উপজেলা বিএনপির ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা যুবদল কাওছার আহমেদ বলেন যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে নিয়ে প্রতিহত করবে যেন স্বৈরাচার মাথা উঁচু করে না উঠতে পারে।।