• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রামনা শের ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও এসএসসি ব্যাচ ২০২৫ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ১৩:২৬ অপরাহ্ণ
রামনা শের ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও এসএসসি ব্যাচ ২০২৫ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাসুদ রেজা ফয়সাল
বরগুনার বামনা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রামনা শের ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়-এ আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত (এডহক) কমিটির সভাপতি ও সদস্যদের অভিষেক এবং এসএসসি ব্যাচ ২০২৫ এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিদ্যালয় মাঠে বেলা ১১টায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি তহুরাতুন্নেছা এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবার কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো:
রুহুল আমীন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ ইউনুছ কামাল, এছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মৎ কাজল রেখা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন বাচ্চু মোল্লা,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আজমল খান , উপজেলা মৎস্যজীবি সভাপতি ফারুক হোসেন, রামনা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকা বিল্লাহ ফরাজি, এস এম ফোরকান মাহমুদ, বামনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জীবনে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে দেশ গঠনে তাদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও শুভকামনা জানানো হয়।