• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ণ
বরগুনার বামনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাসুদ রেজা ফয়সাল ( স্টাফ রিপোর্টার)
আজ ৯ এপ্রিল ২০২৫ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯এপ্রিল) সকাল ১১ঘটিকায় বামনা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা, উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি (তদন্ত)
মোঃ সেলিম, বামনা জেলা সমাজসেবা অফিসার মাদ মাহমুল হাসান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বন কর্মকর্তা আসাদুর রহমান আকন মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, বেগম বেগমুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর,
বামনা ১২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,
বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক
মোঃ জাকির হোসেন, সিঃ সাংবাদিক
মোঃ গোলাম কিবরিয়া, বামনা মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক
মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার,
বামনা সরকারী সাঃ মডেল উচ্চ বিঃ সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,
যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিঃ শিক্ষিকা আকলিমা বেগম, প্রমুখ।
সভায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।