হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) বিকাল ২টায় খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক শুরা অধিবেশনের মাধ্যমে উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি পুনর্গঠন করা হয়। শুরা সদস্যদের প্রত্যক্ষভোটে সভাপতি নির্বাচিত হন মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা কবি মীম হুসাইন।আজকের শুরা অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ্ব দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা অলিউর রহমান, খতীব মাওলানা আশিকুর রহমান, জেলার প্রচার সম্পাদক মুফতী হোসাইন আহমদ মিছবাহ ।
উপজেলার শাখার ২২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ –
সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু।সহ-সভাপতি মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা আব্দুল বাতিন, মাওলানা ফয়েজ আহমদ কয়েছ, মো. আব্দুল হাফিজ,মাস্টার সুফি মিয়া, সাংবাদিক আবুল কাশেম অফিক।সাধারণ সম্পাদক মাওলানা কবি মীম হুসাইন। সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিবুর রহমান। বায়তুলমাল সম্পাদক আবু শাহাজান। প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ূম। উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান। যুব বিষয়ক সম্পাদক বেলাল আহমদ তালুকদার। শ্রম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ রাজু। কৃষি বিষয়ক সম্পাদক শামীম আহমদ। অফিস ও প্রচার বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম।
প্রকাশনা ও তথ্য সম্পাদক ক্বারী জিল্লুল হক।
এবং নির্বাহী সদস্যরা হলেন মাস্টার মুহিবুল আলম, মাওলানা হুসাইন আহমদ আওলাদ,
মাও. ফয়সল আহমদ ফারুকী, হেলাল আহমদ, নোমান আহমদ, ইমরান আহমদ প্রমুখ।