• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় অসহায় বাচ্চু সহযোগিতা পেতে ঘুরছেন মানুষের দাড়ে দাড়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ১৪:৫৪ অপরাহ্ণ
গলাচিপায় অসহায় বাচ্চু সহযোগিতা পেতে ঘুরছেন মানুষের দাড়ে দাড়ে

তারিখঃ ১৩ এপ্রিল ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দরিদ্র, অসহায় মো. বাচ্চু আকন বাঁচার আকুতি জানিয়ে আর্থিক সহযোগিতা পেতে মানুষের দাড়ে দাড়ে ঘুরছেন। মো. বাচ্চু আকন (৪৫) হচ্ছেন উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব ডাকুয়া গ্রামের শাহজাহান মাস্টার এবং মোসা. চানবরু বেগমের ছেলে। এক সময়ের মেধাবী ছাত্র মো. বাচ্চু আকন এসএসসি পাশ করে সংসারের টানা পোড়নে পড়ে হাল ধরেন সংসারের। দীর্ঘদিন পরিশ্রম করতে করতে শরীরের মধ্যে বাসা বাধে নানা রকম রোগ শোক। এতে মো. বাচ্চু আকন ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এখন তিনি সংসারের বোঝা হয়ে দাড়িয়েছেন। তাই পুনরায় স্বাভাবিক জীবন ফিরে পেতে বাচ্চু আকন আর্থিক সহযোগিতা পাওয়ার আশায় মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন। এ বিষয়ে মো. বাচ্চু আকন বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শরীরের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পরিবারের বোঝা হতে চাই নাই। নিজের পায়ে দাড়াতে চাই। কিন্তু আমার কাছে কোন টাকা পয়সা নাই, যা দিয়ে আমি চিকিৎসা করাতে পারি। তাই আমি সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জল মিয়া বলেন, আসলেই বাচ্চু অসহায় জীবন যাপন করছে। সকলে সহযোগিতা করলে ছেলেটি ফিরে পেতে পারে তার নতুন জীবন।