• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না:ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ১৪:১৯ অপরাহ্ণ
অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না:ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
অপরাধী যেই হোক,যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
১৩ই এপ্রিল রবিবার ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।
১৩ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এবং দুপুর সাড়ে ১২ টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের সভাপতিত্বে মাসিক কল্যান ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলার সকল সার্কেলগণ, থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় আইন শৃঙ্খলা তৎপরতা,মাদক ও সন্ত্রাস নির্মুল সহ বিভিন্ন কার্যক্রমের জন্য লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয় এবং সম্মাননা স্মারক ও ক্যারেস্ট প্রদান করা হয়।
সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার শরিফুল হক তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন ও বক্তব্যে পুলিশের করনীয়-বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় তিনি, জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন,অপরাধী যেই হোক,যে দলের হোক না কেন অপরাধ করলে ছাড় দেওয়া হবে না,অপরাধ করলে অপরাধীকে সনাক্ত করে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।