স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “মার্স ফর গাজা” কর্মসূচীর অংশ হিসাবে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় গাজায় হামলা বন্ধে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইমাম আব্দুর রহিম, কোর্ট মসজিদ মাদ্রাসার হাফেজ নূরসাই, ৩. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, কোনভাবে ইসরাইল গাজায় হামলা বন্ধ করছে না। এজন্য মুসলিম বিশ্বই দায়ী। এ হামলা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। ইসরাইলি পণ্য কঠোরভাবে বর্জন করতে হবে।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। #