• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ভ্যানের নিচে চাপা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ১৪:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইঞ্জনচালিত নসিমনের ধক্কায় ভ্যান উল্টে নিচে চাপা পড়ে প্রশান্ত বল্লভ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ বুধবার (১৬ এরিল) বিকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ-রামনগর সড়কের ওঝা বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রশান্ত বল্লভ কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মৃত জগদীশ বল্লভের ছেলে। সে পেশায় ফুসকা ও চটপটি ব্যবসায়ী।

ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন,, প্রশান্ত বল্লভ বিকালে বাড়ি থেকে একটি ভ্যানে করে কালিগঞ্জ বাজারের যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি নসিমন ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ভ্যানে বসে থাকা প্রশান্ত বল্লভ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #