• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র আহ্বায়ক জসিম উদ্দিন বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের গণপূর্ত অফিসের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে একদল সন্ত্রাসী তাদেরকে ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। এসময় তাদেরে উপর হামলে পড়ে কিল-ঘুষি, লাথি দিয়ে বেদম মারধর করে। পরে ওই দুই সমন্বয়কদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি। #