• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের প্রেম অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বাউফলে ছাত্রীর মায়ের সঙ্গে শিক্ষকের প্রেম অতঃপর বিয়ে

সাগর দাস,
বাউফল, প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলে ছাত্রীর মায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক সঞ্জয় রায়। শুক্রবার রাতে বরিশাল শহরে শিক্ষক সঞ্জয় রায়ের এক নিকটআত্মীয়ের বাসায় দুই পক্ষের উপস্থিতিতে বিয়ে হয়। বিয়ের সময় বর ও কনে পক্ষের ঘনিষ্টজনরা ছাড়া আর কেউ ছিলেন না। জানা যায়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক সঞ্জয় রায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। ওই ছাত্রী বর্তমানে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। কয়েক বছর আগে ছাত্রীর বাবা মারা যান। শিক্ষক সঞ্জয় রায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন তখন ছাত্রীর বিধবা মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে সঞ্জয় রায়ের স্ত্রী ইলা দাসের সঙ্গে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সম্প্রতি সঞ্জয় রায়ের অন্তস্বত্তা স্ত্রী ইলা দাস মারা যান। এরপর ওই ছাত্রীর মা সাথি দাসের সঙ্গে শিক্ষক সঞ্জয় রায়ের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়। অবশেষে শুক্রবার রাতে বরিশালে তাদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি নিশ্চিত করে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সহকর্মীরা বিয়েতে আমরা দাওয়াত পেয়েছি। কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি।