স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে অবস্থান ও মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সরা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার (২১ এপ্রিল) সকালে ১১টায় গোপালগঞ্জ জেনারেণ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল চত্ত্বরে অবস্থান করে শিক্ষার্থী ও নার্সরা। পরে শহরের প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকোলে ইন্টার্ন নার্স গাজী মেহেরবা, ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, জ্যতি মজুমদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। অধিক জিপিএ, অধিক মেয়াদকাল এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আমাদের কোর্স পরিচালিত হয়। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। অবিলম্বে আমাদের এ দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেয়া হোক। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। #