• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি শরিফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ণ
ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি শরিফুল হক

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক।
রবিবার ২০ এপ্রিল তিনি ভোলার সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার (সদর সার্কেল),ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ , জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ ভোলা সদর মডেল থানার পুলিশ সদস্যগণ।