• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ণ
ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। #