• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‎মা’রা গেলেন খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ১৩:০০ অপরাহ্ণ
‎মা’রা গেলেন খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস!


‎জয় চন্দ্র শীল
‎বরিশাল

‎ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ সোমবার (২১শে এপ্রিল) ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় তার নিজ বাসভবনে মৃ’ত্যু’বরন করেন।

‎সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার-হাজার উপাসককে ‘শুভ ইস্টার’ এর শুভেচ্ছা জানানোর একদিন পরেই সে তার মৃত্যুকে বরন করেন।

‎জানা যায় গত রবিবার তিনি হুইল চেয়ারে চরে বেরিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উল্লাসিত সকল জনতার দিকে হাত নাড়িয়ে তাদের উদ্দেশ্যে বললেন ‘প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই, শুভ ইস্টার।
তার লেখা ঐতিহ্যবাহী সেই ইস্টার ভাষণ এবং আশীর্বাদ বাক্য তার একজন সহকারী পাঠ করেন। এ সময়ে তিনি হুইলচেয়ারে বসে সবটা শুনছিলেন ও দেখতে ছিলেন।
“পোপ ফ্রান্সিস” অনেকদিন ধরে তার ফুসফুসের রোগে ভূগতেছিলেন এছাড়াও খুব কম বয়সেই তার ফুসফুসের একটি অংশবিশেষ কেটে ফেলা হয়েছিল।

‎”পোপ ফ্রান্সিস” ইতিহাসের সেই প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তার বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালবাসার মাধ্যমে বিশ্বের সকলকে মুগ্ধ করেছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বরিশাল মহানগরের আহ্বায়ক ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বরিশাল কার্যনিবার্হী পরিষদের সাধারণ সম্পাদক ‘এলবার্ট রিপন বল্লভ’।