• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে শীতলপাটি সংলিষ্টদের সাথে মত বিনিময় সহ কারিগরদের বাড়ী পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
বালাগঞ্জে শীতলপাটি সংলিষ্টদের সাথে মত বিনিময় সহ কারিগরদের বাড়ী পরিদর্শন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বালাগঞ্জের ঐতিহ্য শীতল পাটির উন্নয়নে বালাগঞ্জ উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহন করেছে। মঙ্গলবার, ২২ এপ্রিল, ঢাকার অন্যতম কুঠির শিল্পের বাজারজাতকারী প্রতিষ্টান ক্রিয়েশন প্রাঃ লিঃ এর সিনিয়র মার্কেটিং অফিসার এ বি এম ইকবাল বালাগঞ্জে শীতলপাটি সংলিষ্টদের সাথে মত বিনিময় সহ কারিগরদের বাড়ী পরিদর্শন করেন। মত বিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শীতলপাটি উদ্যোগতা শাহাব উদ্দিন শাহিন, কারিগর আলতা বেগম, বিক্রেতা নিখিল দাস সহ সংলিষ্ট কর্মকর্তাগন। মত বিনিময় শেষে বালাগঞ্জ ইউনিয়নের চরভিতা গ্রামের শীতলপাটি কারিগরদের বাড়ী পরিদর্শন করেন এবং শীতলপাটি তৈরীর প্রক্রিয়া, সমস্যা, সমাধান, করনীয় সর্ম্পকে কারিগরদের বক্তব্য গ্রহন করা হয়। উল্লেখ্য যে সুজিত কুমার চন্দ বালাগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পরপরই তিনি শীতলপাটির কারিগর, বিক্রেতা, মুর্তা চাষী এবং উদ্যেগতাদের সাথে একধিক মত বিনিময় করেছেন। শীতলপাটি বিষয়ে জেলা প্রশাসক মহোদয় নিয়েও সভা করেছেন। শীতলপাটির উন্নয়নে ২বছর মেয়াদী একটি পরিকল্পনা ও গ্রহন করেছেন। তিনি জানান শীতলপাটির ও অন্যান্য পণ্য বিক্রির ব্যাপারে ঢাকা সহ দেশে এবং বিদেশ বাজারজাত করনের লক্ষে বিসিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় কারিগর, বিক্রেতা, মুর্তা চাষীদের প্রশিক্ষন সহ প্রর্দশনী কক্ষ স্থাপনের পরিকল্পনা রয়েছে। শীতলপাটি উদ্যোগতা শাহাব উদ্দিন শাহিন বলেন প্রশিক্ষণ, পুজি প্রদান, উৎপাদন, বাজারজাত করন এ বিষয় গুলো গুরুত্ব দিয়ে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহন প্রয়োজন। উল্লেখ্য যে ৬ ডিসেম্বর ২০১৭ইং সাউথ কোরিয়ায় ইউনেস্কোর দ্বাদশ আর্ন্তজাতিক সম্মেলনে নির্বস্তুক সাংস্কৃতিক পর্ষদ এর সভায় বাংলাদেশ সময় ১টা ৩২ মিনিটে বালাগঞ্জে ঐতিহ্য শীতল পাটি কে ইনটেনজিবল কালচার হেরিটেজ এ তালিকাভুক্তি ঘোষনার মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে বালাগঞ্জের শীতল পাটি।