• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ১৬:৪৫ অপরাহ্ণ
যশোরে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

আআ্দুল্লাহ জেলা প্রতিনিধিঃসৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গঠনের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর অঞ্চল কতৃর্ক আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচ আর এম সম্পাদক সাইদুর রহমান , কেন্দ্রীয় ব্যবসা সম্পাদক শহিদুল ইসলাম, ক্যারিয়ার এইড-এর পরিচালক ছাত্রশিবিরের যশোর শহর সভাপতি আহম্মদ ইব্রাহিম সামীম ও জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা পূর্ব সভাপতি আশিকুর রহমানসহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

যশোর শহর অফিস সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।