স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে মিছিলটি বিক্ষোভ বের হয়ে চৌরঙ্গী এসে শেষ হয়। এ মিছিলে শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “দিয়েছিতো রক্ত আরো দিব রক্ত”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “ইউনুচ তুই দেখে যা, রাজ পথে তোর বাপেরা” এসব স্লোগান দেয় নেতাকর্মিরা। ৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে স্থান ত্যাগ করে নেতা কর্মিরা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে
গিয়ে জানতে পারি তারা ৫ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। তবে তাদের আটকে জন্য পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, তাদের আটকের জন্য পুলিশের ৩টি টিম মাঠে কাজ করছে। #