• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আগৈলঝাড়ার ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১৪:০৫ অপরাহ্ণ
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আগৈলঝাড়ার ২ জন আটক

২৩ এপ্রিল ২০২৫

আহাদ তালুকদার, আগৈলঝাড়া, বরিশাল :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও পৃথক অভিযানে ৭৪ বোতল মদ ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার আগৈলঝাড় থানার বাহাদুরপুর গ্রামের হলধর মল্লিককের ছেলে কৃষ্ণ মল্লিক (৬০) ও একই গ্রামের কালি পদ বালার ছেলে রুনু মল্লিক (৫৫), সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আতিয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২১), নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের ছয়ফাল কাজীর ছেলে রিপন কাজী (৩০), নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের ইদ্রীস শেখের ছেলে নাজমুল শেখ (৩২) ও একই গ্রামের ওহাব শেখের ছেলে সোহেল শেখ (২৬)। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহেশপুর উপজেলা সীমান্তের নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা দালালচক্রের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।