।
মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় আগুনে পুড়ে খোলা আকশের নিচে মোঃ নাছিম ও পলাশের পরিবার।
ঘটনার বিবরনে জানা যায়, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া নিবাসী আব্দুস শহিদ হাওলাদার (সাবেক ম্যানেজার পূবালী ব্যাংক) এর পুত্র মোঃ নাছিম হাওলাদার ও মোঃ শামসুল হক হাওলাদারের পুত্র মোঃ পলাশ হাওলাদারের বসত ঘর দুটি গত ১৫ এপ্রিল সকাল ৮-৩০ ঘটিকায় বৈদ্যতিক শর্ট সার্কিট হয়ে
মোঃ নাছিম হাওলাদারের বসত ঘরে আগুন লেগে যায়, আগুন লাগার কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ঘরের পাটাতনসহ চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা পলাশের ঘরে আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যেই নাছিম এবং পলাশের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। জলন্ত আগুনে বিভিন্ন প্রজাতির গাছ পালা পুড়ে ভষ্মিভুত হয়ে যায়, রক্ষা পাইনি খুব কাছে থাকা রিপন হাওলাদারের ভবনের জানালাসহ ভবনের ছাদে থাকা পানির ট্যাংকিও।
প্রত্যক্ষদর্শী পলাশের ঘরে ঘুমিয়ে থাকা তার ছোটবোন সুমি আক্তার জানান আমি ঘুমন্ত অবস্থায় বিকট শব্দ পেয়ে সজাগ হয়ে সামনে দেখি নাছিম ভাইয়ের ঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক আমি ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের প্রচন্ড তাপে কেউ কাছে আসতে পারেনি, কিছুক্ষণের মধ্যেই ঘর দুটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
নাছিমের স্ত্রী হালিমা বেগম জানান আমি আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য ঐ দিন সকাল সোয়া আটটার দিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার আনুমানিক পনের মিনিট পরে পাশের বাড়ীর মোবাইলের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার ঘরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুই রক্ষা করা গেল না। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি বসত ঘর পুড়ে একেবারে ভষ্মিভুত হয়ে যায়।
পাশের একতলা বিল্ডিংকে রক্ষা করার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং আমাদের প্রয়োজনীয় কাগজ পত্র পরে ছাই হয়ে গেছে,
বর্তমানে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবার দুটো একেবারে নিঃস্ব হয়ে পরেছে।