• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ব্রি ধান-১০৭ এর ফসল কর্তন উৎসব মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ব্রি ধান-১০৭ এর ফসল কর্তন উৎসব মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পার্টনার প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকালে কোটালীপাড়া উপজেলার পিত্তলপাড়া গ্রামে অনুষ্ঠিত ব্রি ধান-১০৭ এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন ।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনোজ কুমার মৃধার সঞ্চালনায় এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্র্মতা ড. মোঃ রোমল বিশ্বাস ও ড. মোঃ হুমায়ূন কবির।

এ ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। ওই গ্রামের কৃষক জেবিআর হালদারের জমিতে উৎপাদিত ব্রি ধান-১০৭ কেটে পরিমাপ করে হেক্টরে ৮.৭৫ টন ফলন পাওয়া গেছে। #