• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন প্রতিরোধে গণশুনানি ও পটগান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১৩:৪৮ অপরাহ্ণ
পলিথিন প্লাস্টিক ব্যবহার দূষন  প্রতিরোধে গণশুনানি ও পটগান

মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার:
আজ ২৩ এপ্রিল ২০২৫ রোজ বুধবার, বরগুনার বামনায় বিকাল ৪ ঘটিকায় বরগুনার ৩ নং রামনা শের ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে উন্নয়নসংস্হা রূপান্তরের আয়োজনে সুন্দর বণ রক্ষায় গণশুনানি ও পট গানের আয়োজন করেন।
এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে তাদের এলাকায় প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলে সম্প্রদায় এবং সমাজের গন্যমান্য ব্যক্তিদেরকে উপস্হিতিতে সভা অনুষ্ঠিত হয়
বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দর বন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত।
সুন্দর বনের ৬০% এলাকা বাংলাদের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্হিত
বিশেষত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলা উপকূলীয় সূরক্ষা ও প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সুন্দর বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল।
১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দর বন সংলগ্ন ১০ কিঃ মিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।
এ এলাকার মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে ৫ টি জেলার ১৭ টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মানুষের কারনে দূষন বাড়ছে বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে।
আজ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব,
জেলা সন্ময়কারী অনুপ রায় ইকো সুন্দর বন বরগুনা জেলা, মোঃ খলিলুর রহমান কো-অর্ডিনেটর বরগুনা জেলা, মো: নাসির মোল্লা, সভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম, বামনা, মোঃ মাসুদ রেজা ফয়সাল, সি: সহ সভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম, বামনা, মো: আবুল কালাম আজাদ, রামনা শের ই বাংলা সমবায় মাঃ বিদ্যালয় বামনা, বরগুনা প্রমুখ।