• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে গোবিপ্রশ্ববি’র শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে গোবিপ্রশ্ববি’র শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে ও ভিসির পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় কুয়েট ভিসির পদত্যাগের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল ইসলাম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা, বিএমবি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ মঈনউদ্দীন খান সিফাত বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের মত নব্য ফ্যাসিস্টের রূপ নিয়ে কুয়েট ভিসি ৩২ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে। ভিসির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করছে অথচ বর্তমান সরকার ও শিক্ষা উপদেষ্টা চোখে কালো কাপড় বেঁধে রয়েছে। এই ভিসির অপসারন না হওয়ায় পযর্ন্ত কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আন্দোলন চালিয়ে যাবে গোবিপ্রবির শিক্ষার্থীরা। #