• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ণ
‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট থেকে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি শ্রীলঙ্কার হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।