স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাণিজ্য শাখার সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটে ৮৯৭ জন পরীক্ষার্থী থাকলেও অংশ নেন ৮৬২ জন। আর অনুপস্থিত ছিলেন ৩৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৯৬%।
পরিক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখ ও প্রো-ভিসি প্রফেসর ড. সোহেল হাসান কেন্দ্র পরিদর্শন করেন। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে ৭৫৫, বি ইউনিটে ৫০০ ও সি ইউনিটে ২৫০টি আসনসহ বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে। এসব আসনের বিপরিতে ৮ হাজার ২৬২ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে নেমেছেন।
চলতি শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। #