হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুর এলাকার মোল্লাপাড়ায় “আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদ মোল্লাপাড়া” -এর পুনঃনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় আলেম-উলামা, জামিয়া গহরপুরের আসাতিযা ও মোল্লাপাড়ার মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর মাকবারার পাশে অবস্থিত মসজিদটির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খলিফায়ে গহরপুরী হযরত মাওলানা শফিকুল হক সুরইঘাটী (হাফিজাহুল্লাহ)।উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে গহরপুরী মাওলানা হাফিজ মুসলেহুদ্দীন গহরপুরী, জামিয়া গহরপুরের শায়খুল হাসীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মসজিদের মুতাওয়াল্লী মুফতি মিসবাহুদ্দীন শাহনাজসহ জামিয়া গহরপুরের শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, মোল্লাপাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যবৃন্দ।
শেষে মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মসজিদ নির্মাণে ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনদের মুক্ত হস্তে দান করার আহ্বান জানানো হয়।