• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি উপর হামলা মামলা : গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি উপর হামলা মামলা : গোপালগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও ভাংচুরের মামলায় জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে গোপালগগঞ্জ সদর থানার ইন্সেপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও ভাংচুরের মামলায় এজাহারনমীয় ৬ নাম্বর আসামী শেখ বুলবুল ইসলাম। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত শেখ বুলবুল ইসলামকে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #