হিজলার প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদেরক জামাতের ফরম পূরণের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা, বিএনপির বাজার মুখে কর্মসূচি পন্ড।
গত ২৬ শে এপ্রিল শুক্রবার হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন ও হিজলা গৌরবদী ইউনিয়নে জামায়াতের আমীর মাওলানা সালাউদ্দিন মান্দ্রা বাজারে জামাতের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করে।
আওয়ামী লীগকে পূর্ণবাসন করার জন্য যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন নেতা কর্মীদের ধরে ধরে সদস্য করে।এ সময় বরিশাল জেলা ছাত্রদলের সহ সম্পাদক মোঃ ইসমাঈল মোল্লা জোরালো প্রতিবাদ জানায়। একপর্যায়ে জামাতের আমির সহ সবাই তোপের মুখে পরে তারা চলে যায়।
উপজেলা জামাতের সেক্রেটারি গুলজারে আলম জানান কেন্দ্র ঘোষিত গণ সংযোগপক্ষ দাওয়াতী কর্মসূচি পালিত। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার এর অনুসারী ইসমাইল মোল্লা দাওয়াতি কার্যক্রমকে বাধাগ্রস্ত চেষ্টা করে। তিনি আরো বলেন বিএনপি মনে করে তারা ক্ষমতায় এসে গেছেন যা ইচ্ছে তাই করছে।
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল গাফফার তালুকদার বলেন,ফ্যাসিষ্ট আওয়ামিলীগের গুম,খুনের রক্তের দাগ এখনো শুকায় নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফা দাবি আদায়ের সময় যারা সাধারণ মানুষের উপর গনহত্যা চালিয়েছে তাদের কে যারা পুনবাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা গড়ে তোলা সহ নিন্দা ও প্রতিবাদ জানান।