হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম নবলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার দফা নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বর্তমান অর্ন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক কিছুরই মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তাধারা, সেটি একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।
তিনি আরোও বলেন, দেশে শান্তি ফেরাতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্হা করা উচিত, আরো বলেন বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যত হত্যা গুম,নিযাতন,লুটপাট হয়েছে তার সুষ্ঠু, বিচার করতে হলে নিবাচিত সরকারের প্রয়োজন।বিএনপি ক্ষমতার এলে এম ইলিয়াস আলী সহ সকল গুম, খুনের বিচার করা হবে। সর্বপরি স্থানীয়দের উন্নয়নে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
তিনি শনিবার (২৬ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা পূর্ব পৈলন পুর ইউনিয়নের বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তৃনমূলের সম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভা ও এস এম জুবায়ের হোসেন জুবেলর সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাবেব সভাপতি আফাজ উদ্দিন এর সভাপতিত্বে ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সমবায়ক বিশেষ সম্পাদক বালাগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মুমিন,বালাগঞ্জ উপজেলা বিএপির সাবেক সহ সভাপতি ছালিক মিয়া,সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম জিতু,অভিবক্ত বালাগঞ্জ বিএনপি সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ পনির,জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জুবায়ের লিলু, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মকবুল হোসেন।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক সহুল মিয়া,উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়জুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল মিয়া,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক কাওছার আহমদ নামর,, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনহার মনসুর,,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ আহমদ শাহরিয়া,পূব ইউনিয়ন যুবদলের নেতা একে ফয়সল আহমদ, হাছান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম খান, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমদ। এছাড়া ও জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও পৈলনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংঙ্গঠন নেতৃবৃন্দ।#