• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমি ”বনাম” মুলাদী’র’ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমি ”বনাম” মুলাদী’র’ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-

মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমি ”বনাম” মুলাদী ফুডবল একাডেমির মধ্যকার প্রীতি ফটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর.সি) কলেজ মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খোকন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফখরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমির নেতৃবৃন্দ।

খেলার ১-০ গোলের ব্যবধানে মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে মুলাদী ফুটবল একাডেমি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।