• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোজ বেল্লাল হোসাইনকে জীবিত ফেরৎ চেয়ে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ণ
নিখোজ বেল্লাল হোসাইনকে জীবিত ফেরৎ চেয়ে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
আজ ২৮ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের ৫ নং ওয়ার্ডের আমির হোসেন খন্দকারের ছেলে হাফেজ মোঃ ওমর (বেল্লাল হোসাইন) অপহরন হয়েছে বলে দাবি করেন তার বাবা মা তাকে জীবিত অবস্থায় ফেরৎ চেয়ে প্রশাসনের কাছে মানববন্ধন করেন তার পরিবার ও এলাকাবাসীর
গত-১৫-০৭-২০২৪ ইং চট্টগ্রাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আরবী বিশ্ববিদ্যালয়, হাটহাজারী থেকে নিখোজ হওয়া বরগুনা জেলার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা ৫নং ওয়ার্ড নিবাসী
মোঃ আমির হোসেন এর ছেলে হাফেজ মোঃ ওমর ( বেলাল হোসাইন) কে জীবিত পাওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করার জন্য মানববন্ধন করেন নিখোজ হওয়া ভিকটিমের পরিবার ও এলাকাবাসি। ভিকটিমের মা, বাবা, তাদের হাফেজ ছেলেকে জীবিত পাওয়া সহ উক্ত কলেজের শিক্ষক তরিকুল ইসলাম ও ভিকটিমের সহপাঠি মোঃ সিফাত উল্লাহকে অবিলম্বে পুলিশ হেফাজতে নিয়ে বিচারের আওতায় তাদেরকে জিজ্ঞাশাবাদ করে দ্রুত ভিকটিম বেল্লাল’কে উদ্ধার করার দাবি করেন।
উক্ত মানববন্ধনে ভিকটিমের পরিবার, শুভাকাঙ্খী, এলাকাবাসী ও ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য ভিকটিম বেল্লাল চট্টগ্রাম হাটহাজারী আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আরবী বিশ্ববিদ্যালয়ে কিরাতুল জামাত বিভাগে পড়াশুনা করতো, উক্ত অপহরন বিষয় গত-২৯-০৮-২০২৪ইং তারিখ ভিকটিম মোঃ বেলালের ভাই মোঃ সুমন হাটহাজারী থানায় ০১টি জিডি এন্ট্রি করেন (জিডি নং- ১১৪৯)।
এসময় বক্তব্য রাখেন ভিকটিমের পিতা মোঃ আমির হোসেন, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, হলতা ডৌয়াতলা সমবায় মাঃ বিঃ প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন তালুকদার ও এলাকাবাসী।