• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“মার্চ টু ঢাকায়” যাওয়ার ঘোষনা আলোদালনরত গোপালগঞ্জের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
“মার্চ টু ঢাকায়” যাওয়ার ঘোষনা আলোদালনরত গোপালগঞ্জের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরনের কায্যক্রম বন্ধ করে অবস্থান ও মানুববন্ধন কর্মসূচী পালন করে বিক্ষোভ সমাবেশে করেছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। এসময় “মার্চ টু ঢাকা”-য় যাওয়ার ঘোষনা দিয়েছে আলোদালনরত নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চত্ত্বরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও জেনারেল হসপাতালের নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচী শুরু করে। পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। কেন্দ্র কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ইন্টার্নশিপসহ সকল ধরনের কায্যক্রম বন্ধ রাখে।

মানববন্ধন চলাকোলে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক মেহেরাব গাজী, ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, পিবুল বিশ্বাস, পিয়া হালদার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, অবিলম্বে আমাদের দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নেয়ার আহবান জানান। আগামীকাল ঢাকায় মহাসমাবেশে যোগ দেয়ার আহবান জানিয়ে, আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। #