• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক  সার বিতরণ করা হয়েছে

মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টার :
আজ (২৮ এপ্রিল ) বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা,
সভাপতিত্ব করেন বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আনিসুর রহমান সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
তিন হাজার কৃষক প্রত্যেককে ৫ কেজি উফসী আউশ ধানবীজ, ১০ কেজি টিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন জানান, বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।