• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১৭:০১ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন দুই সন্তানের জননী ছিলেন।

নিহত শারমিন খানমের বাবার নাম মৃত আবু হাওলাদার এবং স্বামীর নাম শাহিন হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শারমিন খানম বাড়ির আঙিনায় কাজ করতে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হলে তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শারমিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।