• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোভাযাত্রা, আলোচনা সভা ও মেলার মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এ এ কর্মসূচীর আয়োজ করে।

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই-আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে-কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকালে গোপালগঞ্জ দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ ও লিগ্যাল এইড-এর চেয়ারম্যান মোহাম্মদ সামছুল হকের নেতৃত্বে আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় লিগ্যাল এইড-এর কর্ম পরিকল্পনা সবাইকে অবগত করা হয়। এ সময় লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোঃ শফিকুল ইসলামসহ আদালতে সকল বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #