স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিনা উদ্ভাবিত ধোনের উন্নত জাত “বিনাধান-২৫” এর সাথে বিনাধান-২৪ ও ব্রিধান-২৯ এবং ব্রিধান-৫৮ প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।
কাশিয়ানী উপজেলা ফুকরা গ্রামে অনুষ্ঠিত এ মাঠ দিবসে ভার্চুয়ালী প্রধান অথিতি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ। গোপালগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি কর্মকর্তারা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
এসময তারা বলেন, ১৪০ দিনের স্বল্প জীবনকাল হওয়ায় প্রিমিয়াম কোয়ালিটির এ জাতের ধান আগাম পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। ফলে ঘড়-বৃষ্টিতে ধান নষ্ট হবার আশংকা নেই বললেই চলে। গাছ লম্বা হওয়ায় বাডতি গো-খাদ্যের চাহিদা মিটছে। এ জাতের ধানে অন্যান্য ধানের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় একদিকে যেমন ফলনও বাড়ে, অন্য দিকে সেচ ও সার কম লাগায় অর্থ সাশ্রয় হয় কৃষকদের। #