• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা কুমুদ বিহারী গুহুর ৫১ তম জম্ম মৃত্যু  বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ
বানারীপাড়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের কারাবরণকারী নেতা কুমুদ বিহারী গুহুর ৫১ তম জম্ম মৃত্যু  বার্ষিকী পালন

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। গতকাল সোমবার ২৮ এপ্রিল সকাল ৮ টায় বানারীপাড়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের  একাধিকবার কারাবরণকারী স্বাধীনতা আন্দোলনের নেতা, দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিভিন্ন সামাজিক ও শিক্ষা মুলক ধর্মীয় প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা, কুমুদ বিহারী গুহু  ঠাকুরতার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। 

তার বেদীস্থলে বানারীপাড়ার বিভিন্ন  প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্পগুচ্ছ অর্পন করেন। এসময় বক্তৃতা করেন নতুনমূখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, অনুপ কুমার গুহু, বাংলাদেশ মানবাধিকার কমিশন  বানারীপাড়ার সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের উপপরিচালক দেবাশীষ দাস,  নতুনমুখের সম্পাদক মো: শাজাহান, সাবেক সম্পাদক হরে কৃষ্ণ বিশ্বাস, কাউন্সিলর গৌতম সমাদ্দার, আশীষ রঞ্জন ঘোষ প্রমূখ। এসময় বক্তরা কুমুদ বিহারীর স্মৃতি রক্ষার্থে তাঁর বেদীস্থলের আরো সংস্কার করার জন্য দাবী করা হয়।#