স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৯জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব উপকরণ বিতরণ করে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কায্যালয় চত্ত্বরে ৯জন প্রতিবন্ধীর মাঝে প্রধান অতিথি হিসাবে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসানন্টেট ডা. মো. আনিসুজ্জানসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসানন্টেট ডা. মো. আনিসুজ্জান বলেন, নিয়মিত কায্যক্রমের অংশ হিসাবে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪টি করে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল এবং ১ ওয়াকার রয়েচে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে বিতরন করা হবে। #