সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসি ( ৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামে। সে গত ২৬ এপ্রিল ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
বরগুনা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ১২ জন, শিশু ২ জন, রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এমনটি৷ হাসপাতা
লের কর্তৃপক্ষ। ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে।
ডাক্তার, ঔষধ,ও নার্সদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা, এমন অভিযোগ করছেন রোগীর সজনরা।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ, কে, এম নজমুল আহসান বলেন,ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। স্যালাইনের কিছু সংকট দেখা দিতে পারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে । বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টার মৃত্যু হয়েছে। ভর্তি আছেন ৩০ জন।