• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ দিনের রাস্তার কাজের তালিকা ভুক্ত নাম বাদ দিয়াছে ছলেমান হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
৪০ দিনের রাস্তার কাজের তালিকা ভুক্ত নাম বাদ দিয়াছে ছলেমান হাওলাদার

ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়নে ১ নং চাড়াখালী ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য ছলেমান হাওলাদার এবং মেকার তিনি ৪০ দিনের রাস্তার কাজের তালিকা ভুক্ত নাম বাদ দিয়াছে বলে জানা যায়।২৪/৪/২০২৫ তারিখ রোজ বৃস্হপতিবার সকাল ১০ টায় ইন্দুরকানী ইউনিয়ন পরিষদে কাজের তালিকা ভুক্ত লোকদের মোবাইল করে ডাকা হয় কিন্তু আমাকে মোবাইল করে নাই।আমি লোক মুখে শুনতে পাই আমার নাম ছলেমান ইউনিয়ন পরিষদের সদস্য বাদ দিয়াছে।আমি বৃস্হপতিবার রাতে ছলেমান এর দোকানে যাই,আমি বলি আমাকে মোবাইল করেন নাই কাজের সবাই কে মোবাইল করলেন ইউনিয়ন পরিষদে ডাকলেন।তোমার নাম আমি বাদ দিয়েছি আমি বলি কারন তুমি আওয়ামীলীগের লোক এই জন্য।আমি বললাম অন্য ওয়ার্ডে আওয়ামীলীগের লোক আছে তিনি বলেন সেটা অন্য ওয়ার্ডের মেম্বারদের বিযয়।আমার ১ নং চাড়াখালী ওয়ার্ডে আওয়ামীলীগের লোক কাজ করতে পারবেনা।এই কথা বলার পর আমি তার দোকান থেকে চলে যাই।আমার নাম তালিকা ভুক্ত করেন মোঃ মাসুদ করিম তালুকদার ইমন।২৫/৪/২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকালে ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন এর বর্তমান চেয়ার ম্যান মোঃ মাসুদ করিম তালুকদার ইমনকে মোবাইল করি, এবং আমাকে বাদ দেওয়ার বিযয় তার কাছে বলি। আমার কথা শুনো আমাকে রবিবার সকালে ইউনিয়ন পরিষদে যাইতে বলেন।রবিবার সকালে ইউনিয়ন পরিষদে গেলে মোঃ মাসুদ করিম তালুকদার ইমন বলেন,আমি তোমার নাম বাদ দিই নাই।আমার কাছে না বলে তোমার নাম কাটছে ছলেমান পরিষদে আসলে তোমার বিযয় বলবে বলে জানান।