• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও’র সাথে বাজার কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
ইউএনও’র সাথে বাজার কমিটির মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

বাজার কমিটির সভাপতি মোঃ মুসা হাওলাদার ও জাকির হোসেন খলিফার নেতৃত্বে নবনির্বাচিত নেতৃত্ববৃন্দরা বুধবার দুপুরে ইউএনও’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে বাজার পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ হিরন আকন, ক্রীড়া সম্পাদক জাফর হাওলাদার ও সহসাধারণ সম্পাদক আরিফ গোমস্তা উপস্থিত ছিলেন।

এসময় বাজারের সার্বিক উন্নয়নে বাজার কমিটির নবনির্বাচিত সদস্যদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন ইউএনও।