গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ (জিওপি) বরিশালের গৌরনদী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচএম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোলায়মান তুহিনকে সভাপতি, মো. নিশান হাওলাদারকে সাধারণ সম্পাদক, মো. ইউসুফ আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হলো।
কমিটি ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা সদস্যরা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।