• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পহেলা মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পহেলা মে দিবস পালিত

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালীটি যশোরের শ্রমিকদের প্রাণকেন্দ্র মনিহার চত্বর থেকে শুরু হয়ে যশোর কালেক্টরেট ভবন তথা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌছালে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে আসা র‍্যালীর সাথে যুক্ত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনিহার চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক খান, জেলা সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস আলী, সভাপতি, পরিবহন শ্রমিক ফেডারেশন, যশোর-কুষ্টিয়া অঞ্চল। অধ্যাপক মোঃ নজরুল ইসলাম হান্নান, জেলা সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। জনাব আব্দুল্লাহ আল মামুন,অধ্যাপক নুরুল আমিন প্রমূখ।