• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে আহত ১৫জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৫, ১৩:২৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে আহত ১৫জন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরের গোসল করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসী মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তঃত ১৫জন আহত হয়েছে।

তবে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম দাবি করেন, ধান কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ শুক্রবার (০২ মে) বিকেল টুঙ্গিপাড়া উপজেলার উপজেলার চরকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত শ্রীবাস বৈরাগী (৩০), বিষ্ণু বৈরাগ (২০), অমল বৈরাগী (৪০), শ্রীবাস বৈরাগী (৩০), অনিমেষ বৈরাগ (২৩), জগন্নাথ বৈরাগী, গৌড় বৈরাগী(৩০), নাসির মোল্লা (৩৫), সাকিব মোল্লা (১৪), শামীম মোল্লা (১৮), তামিম মোল্লাকে (১৬) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের লোকজন গোসল করে আসছিল। সম্প্রতি গোসল করার কারনে পুকুরপাড় ও পানি নোংরা করার অভিযোগ হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর দেয়া হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এর জের ধরে আজ শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের মানুষ জমির ধানকেটে বাড়ি ফেরার সময় নাসির মোল্লার লোকজন তাদের উপর হামল চালায়। এখবর এলাকায় ছড়িয়ে পরলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুই পক্ষের অন্তঃত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

তবে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #